
ফারুক আহমেদ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা ৩নং ধবিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যলয়ে অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসের শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির কৃষি ও শ্রম বিষিয়ক সম্পাদক মুফতী মুহিব্বুল্লাহ। হাফেজ মাওলানা জাকারিয়ার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সলঙ্গা থানা শাখার যবু আন্দোলনের বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সলংগা থানা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান আল – হাদী। প্রধান অতিথিহ হিসেবে বক্তব্যে মুফতি মুহিব্বুল্লাহ বলেন, মুক্তির মূলমন্ত্র শুধু নেতা নয় নীতির পরিবর্তন ঘটাতে আমাদের সমাজে। তিনি আরও বলেন একটি দল ও একটি বর্তমানে সাড়া দেশে চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ সমাজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে আছেন।তিনি আরো বলেন জাতির এই কান্তি লগ্নে সবাইকে সকল বেদাবেদ ভূলে গেয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সময় থানার ইসলামি আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দেসহ ৩নং ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীদের নাম ঘোষণা এবং সবার মাঝে পরিচয় করিয়ে দেন তিনি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ শাখার সভাপতি মাওলানা মামুন সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মুফতী শফিকুল ইসলাম, জেলা শহর শাখার ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোছাব্বির হোসাইন, উল্লাপাড়া উপজেলা শাখা ইসলামি শ্রমিক আন্দোলন সভাপতি শরিফুল ইসলাম, মানছুরুল হক, সলঙ্গা থানা শাখার সহসভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সেক্রেটারী হাফেজ জাহিদুল ইসলাম, ৩নং ধুবিল ইউনিয়নের ইসলামি আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান পদপ্রার্থী গণমানুষের নেতা মাওলানা আব্দুল করিম, ২নং ওয়ার্ডের সভাপতি ও মেম্বর পদপ্রার্থী মাওলানা আব্দুল কাদের প্রমখ। পরি শেষে জাতি শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি মুহিব্বুল্লাহ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com