পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে যুবকের হাত পা বাধা লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (২৪ মে)
সন্ধা ৭ দিকে গুমানী নদীতে মরদেহ ভাসতে দেখে জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকায়।নিহত যুবক ছাইকোলা মিলনচর এলাকার নবীর উদ্দিনের ছেলে রাতুল (১৮)।
এলাকাবাসী জানায়, (২৩ মে) শুক্রবার রাত দশটার দিকে দুজন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে রাতুলকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি রাতুলের লাশ। এ সময় রাতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com