চাটমোহর প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে সোমবার (১৯ মে) ২০২৫-২০২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত উম্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন করেন মোঃ আব্দুল্লাহ আল নোমান প্রশাসক গুনাইগাছা ইউনিয়ন পরিষদ ও সহকারী প্রোগ্রামার আইসিটি চাটমোহর, পাবনা। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের ১ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ২’শ ৩০ টাকার বাজেট পেশ করেন। এসময় ইউপি সদস্যগন, কর্মচারী বৃন্দ ও সুশীল সমাজের গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
|
ReplyReply allForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com