তাড়াশে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে স্কুল ছাত্র রাকিবুল হাসান লিখন ( ১৮) এর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়শ থানার এসআই গোলাম রব্বানী। ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে বৃহস্পতিবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা মনিজা বেগম।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী মেয়ের সাথে কথা বলে জানা যায় গত ৩০ এপ্রিল বিদ্যালয় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন বলে তোমার সাথে জরুরি কথা আছে। এই বলে সে আমাকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় । কথা বলার একপর্যায়ে আমাকে জাপটে ধরে ওয়াাশ রুমের ভিতরে নিয়ে যায়। আমার চিৎকারে বান্ধবী মিম ও মেহজাবিন আমাকে উদ্ধার করে নিচে নিয়ে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিষয়টি জানালে তিনি ব্যাবস্থা নিবেন বলে সময় ক্ষেপণ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত লিখনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলছে সে বাড়িতে নেই। এ ব্যাপারে তাড়াশ থানার এসআই গোলাম রব্বানী জানান লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD