ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক মেধাবী ছাত্র শাহারিয়ার সাম্য আর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে সে- মৃ/ত্যু বরণ করেছে। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলো।
মঙ্গলবার, মে ১৩, ২০২৫, দিবাগত রাত ১২টার দিকে র/ক্তা/ক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আশা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সাম্য।
থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে।। তার বাড়ি আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। সাম্যর মৃত্যুতে উল্লাপাড়ায় শোকের ছায়া নেমে আশে। সাম্য- হ/ত্যা/কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এদিকে সাম্য নি/হ/ত হওয়ার খবর ছরিয়ে পরলে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ ছাত্ররা সাম্য হ/ত্যা/র বিচার চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন। অতিবিলম্বে- হ/ত্যা/কা/রী/দে/র- গ্রেফতার ও ফাঁ/সি দাবী করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com