আশরাফুল ইসলাম আসিফ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের গুল্টা বাজার কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ আবদুর রহিম ও বিদ্যোৎসাহী মোঃ মজিবর রহমান।
০৭ ০৫, ২০২৫— সিরাজগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ থানার গুল্টা বাজার শহীদ এম মুনছুর আলী কলেজের গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল রহিম ও বিদ্যোৎসাহী মোঃ মজিবর রহমান। এ বিষয়ে মোঃ আব্দুর রহিম বলেন, এই গুল্টা বাজার শহীদ এম মুনছুর আলী কলেজটি যে সুনাম এবং যে পরিমান ছাত্র-ছাত্রী ছিলো বিগত ১৬/১৭ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। বর্তমানে আমি এই প্রতিষ্ঠানের শুনাম আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো। আমি চাই এলাকাবাসী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সকলে এক সাথে কাজ করলে আবারো প্রতিষ্ঠানের নাম ডাক ছরিয়ে যাবে।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com