জাহাঙ্গীর আলম, প্রতিনিধি
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক চাটমোহর উপজেলার চর নবীন লাঙলমোড়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মওলানা আব্দুস সামাদ (৬০)ঐ।ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার পোতাজিয়া বাজার সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
নিহতের পারিবারিক সূত্র পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুরে শাহজাদপুর যাওয়ার পথে বাজারের নিকটে সিএনজির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী একই শিক্ষা প্রতিষ্ঠান ইফতেদায়ী শাখার প্রধান মাওলানা হাদীসুর রহমান (৫০) গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, আব্দুস সামাদের পরিবার মরদেহ নেবার জন্য শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
পাবনায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের দৃষ্টি নন্দন প্রবেশ গেইটের নির্মাণ কাজ উদ্বোধন
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মেইন গেইটের দৃষ্টি নন্দন প্রবেশ গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন প্রধান গেইটি অবহেলিত অবস্থায় ছিল। অবশেষে ইউএনও
নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার আনুষ্ঠানিক ভাবে গেইট নির্মাণের কাজ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুল নাহার বলেন, দায়িত্ব গ্রহনের প্রথম দিনে ভীষণ মন খারাপ হয়েছিলো, এতো সুন্দর উপজেলা পরিষদের কোনো গেইট আর বাউন্ডারী ওয়াল নেই। মনস্থির করেছিলাম আল্লাহ তায়ালা যেনো আমাকে এই দুটি কাজ করে যাওয়ার তৌফিক দান করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com