তাড়াশে “ভূমি জাদুঘর”

Spread the love

এম.আতিকুল ইসলাম বুলবুল
দেশে প্রথম বারের মতো শত বর্ষের ভূমি সংক্রান্ত নথিপত্র, বিভিন্ন ভূমি অফিসে বিভিন্ন সময়ে অতি পুরোনো অফিসিয়াল ব্যবহৃার্য সামগ্রী নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র কার্য্যালয়ে “ভূমি জাদুঘর” প্রতিষ্ঠা করা হয়েছে।
তাড়াশে প্রতিষ্ঠা করা ব্যাতিক্রমী “ভূমি জাদুঘর” এ বৃট্রিশ, জমিদারী আমল অনান্য সময়ের ভূমি বিষয়ক বিভিন্ন দুর্লভ নথিপত্র, বিশেষ করে জমিদারী আমল ও মহকুমা প্রসাশনের সময় তাড়াশ ভূমি অফিসের কাজে ব্যবহৃত নানা ধরনের ভুমি সর্ম্পকিত যেমনঃ আশির দশকের টাইপ রাইটার, বৃট্রিশ, জমিদারী আমলের মূল্যবান দলিল দস্তাবেত, প্রজা সাধারণ কর্তৃক দেয় ভূমি করের অর্থ সুরক্ষিত রাখার জন্য সে সময়ে ব্যবহার করা লোহার সিন্দুক, গান্টার চেইন, জমিদারী আমলের ভূমি সংক্রান্ত অনান্য দলিলাদী সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া তাড়াশ ভূমি জাদুঘরে আরো সংরক্ষণ করা হয়েছে গুরুত্বপূর্ণ পুরাতন ভূমি সংক্রান্ত আরো অনেক বরেন্য রাজা, জমিদারের স্বাক্ষরিত দুঃস্পাপ্য ও দূলর্ভ নথি- দলিল ও অন্যান্য সিল মোহরসহ নানা দর্শনীয় সামগ্রী।
সভ্যতার বিকাশে পুরানো জিনিস পত্র আমরা হরহামেশাই অবহেলা অনাদরে নষ্ট করি বা তা সংরক্ষণের ব্যবস্থা রাখি না। কিন্তু এটা ঠিক না। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য সে গুলো সংরক্ষণ করে তাদের ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে পাড়ি। আরো পারি নানা সিমাবদ্ধতা, প্রতিকুলতায় শত বছর পূর্বে বাপ-দাদারা কি ভাবে তাদের সম্পদ ও সম্পত্তি তাদের জন্যই আগলে রাখার চেষ্টা করেছেন।
তাই এ জাদুঘরে আরো সরক্ষণ করা হয়েছে প্রাগৌতিহাসিক কাল হতে আধুনিক সময় পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার ক্রমবিকাশ, বিভন্ন ধর্মগ্রন্থে ভূমি বিষয়ক নির্দেশনা, তাড়াশের ইউনিয়ন ওয়ারী মৌজার লোকেশনসহ ম্যাপ স্থান পেয়েছে। জাদুঘরের একটি কর্নারে ভূমি বিষয়ক নানাবিধ বই রাখা হয়েছে। এখানে মুসলিম উত্তরাধিকার নির্ণয় পদ্ধতি এবং হিন্দু দায়ভাগ নির্ণয়ের পদ্ধতি, ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারী প্রক্রিয়া উপস্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়াও জাদুঘরটিতে স্থান পেয়েছে। সিএস নকশা, আরএস নকশা, ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন স্কেল (একর কম্ব, মেটাল স্কেল, গুনিয়া স্কেল ইত্যাদি) প্রদর্শিত হচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD