গুরুদাসপুরে হালিদা হেল্থ সেন্টারে ক্লিনিক উদ্বোধন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হালিদা হেল্থ সেন্টারের ক্লিনিক উদ্বোধন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ড. হালিদা হানুম আখতার। এসময় ক্লিনিকে উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শুক্রবার বেলা ১১টায় পৌর সদরের পলাশ মঞ্জিলে ফিতা কেটে ওই ক্লিনিক উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হালিদা হেলথ সেন্টারের সভাপতি অধ্যক্ষ রসুল মৃধা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. হালিদা হানুম আখতার। এছাড়া ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আখতার, হেল্থ সেন্টারের ঢাকা অফিস পরিচালক এনামুল হক, গুরুদাসপুর অফিস পরিচালক মো. হাসানুজ্জামান, বড়াইগ্রাম অফিসের পরিচালক আব্দুর রউফ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ডাক্তার, নার্স, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. হালিদা হানুম আখতার বলেন, বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নারীদের ওজন কমাতে হবে। বিশেষ করে কলষ্ট্রোরেল যেন না বাড়ে। স্কুল-কলেজে বয়সন্ধী ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় কাজ করতে হবে।তিনি আরো বলেন, অসময়ে অপরিণিত মৃত্যু প্রতিরোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে। অযথা অতিরিক্ত ওষুধ প্রেসক্রিপশন করা যাবেনা।#
আলী আক্কাছ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD