পাবনায় শিশুর মরদেহ উদ্ধার 

Spread the love
জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি 
পাবনার চাটমোহরে মাথা থেঁতলানো শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু সালমান (৮) সড়কের পাশে পড়ে থাকতে দেখে জানাজানি হয়। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার  সন্ধায়  তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল শিশু সালমান।
পরে রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাঁথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে হয়তো ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই মৃত্যু হয় সালমানের।এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাতো বলে তার বাবা-মা জানিয়েছে। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। পরে লাশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD