প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ এপ্রিল ২০২৫ খ্রিঃ, রাত্রী ২০.৩৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন চর মোহনপুর গ্রামস্থ (দাসপাড়া) ১ নং আসামি মোঃ আলামিন এর বসত ঘরে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আলামিন (৩৮), পিতা-পর্বত প্রামানিক, সাং-চর মোহনপুর(দাশপাড়া), ২। মোঃ হাফিজুর রহমান(২১), পিতা-মোঃ খবির উদ্দিন, সাং-কয়রা হোরপাড়া, উভয় থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com