গুরুদাসপুরে ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় মাসুদ আহমেদ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রীজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, মোটরসাইকেল চালক মাসুদ (৫০) ঢাকার লালবাগের তৈমদ্দিনের ছেলে। তিনি কালোরঙের ডিসকভার ১২৫ সিসি মডেলের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো হ-১৮-৪৮৮৩) ঢাকা থেকে শ^শুর বাড়ি নাটোরের বড়াইগ্রামে আসছিলেন। পথে গুরুদাসপুর উপজেলার ১০নং ব্রিজের পাশে ওই গরুবাহী ভুটভুটি একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাসুদের লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD