আব্দুল কুদ্দুস তালুকদার – গত শুক্রবার সকাল ১০ টায় তাড়াশ উপজেলার নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় হলরুমে সুস্থ্য সমাজ বিনির্মানে সাহিত্য- এই প্রতিপাদ্যকে ধারন করে চলনবিলাঞ্চলের ৩৬ জন সম্ভাবনাময় লেখকের অনবদ্য সৃষ্টি ‘কবিতা কুমারী’ কাব্যগ্রন্থের শুভ প্রকাশনা পার্বণ – ২০২৫ অনুষ্ঠিত হয় কবি আব্দুর রহমান মাহবুবের সভাপতিত্বে। তাড়াশ অনার্স কলেজের সহকারী অধ্যাপক কবি মুত্তালিব শিশিরের সঞ্চালনায় এবং সামিরন স্মৃতি গন পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক ডঃ খায়রুজ্জামান মুন্নু। এতে আলোচক হিসাবে মূল প্রবন্ধ পাঠ করেন সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক কবি আব্দুর রাজ্জাক রাজু। ঘোষনা পত্র পাঠ করেন নওগাঁর জিন্দানী কলেজের প্রভাষক কবি আরিফুল ইসলাম খান। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মনিরুন নাহার, কবি ফিরোজা বিউটি, কবি নীলুফা ইয়াসমীন শবনম, কবি তাপসী তালুকদার, কবি সাবিনা ইয়াসমীন বীনু, কবি হোসনে আরা নাসরীন দোলা, কবি আলহাজ্ব মনির হাশিম, কবি মাসুদ পারভেজ, কবি আবু বকর সিদ্দিক মাষ্টার, কবি এস এম শিমুল, কবি গোলাপ হোসেন প্রমূখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপস্থিত কবিগন। তবে তার আগে আয়োজকগনের পক্ষ থেকে ডাল ভাতের ব্যাবস্থা করা হয় কবিগনসহ উপস্থিত অতিথিদের জন্য। আয়োজক সূত্র জানায়, যদিও ডাল ভাত তবে ২০ রকমের ভাজি ভর্তা ছিল মেনুতে। তন্মধ্যে আলু ভর্তা, তিল ভর্তা, ডালের বড়া, কালজিরা ভর্তা, বেগুন ভাজি, বরবটি ভর্তা, চাল কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, কচু ভর্তা, কচুর শাকের চচ্চড়ী, ওল ভর্তা, গাজরের সালাদ, সরিষা – সজনের চচ্চড়ী, কাঁচ কলা ভর্তা, পটল ভাজি উল্লেখযোগ্য
চলনবিল বার্তা chalonbeelbarta.com