তাড়াশে গলাকাটা মরদেহ উদ্ধার 

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক।শনিবার বেলা ১১ টার দিকে তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক এলাকায় পথচারীরা ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এবিষয়ে তারা কিছুই জানেন না।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD