আব্দুল কুদ্দুস তালুকদার – আজ সকাল ১০ টায় চলনবিল সাহিত্য পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় তাড়াশের উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম শাকিলের সভাপতিত্বে। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দোবিলা কলেজের ক্রীড়া শিক্ষক গোলাম কিবরিয়া উজ্জল, সংগঠনের জিএস কবি সনজু কাদের, ক্যাশিয়ার কবি জহির উদ্দীন মাস্টার, লেখক সাইফুল ইসলাম, প্রফেসর শহীদুল হক , আব্দুর রহিম সরকার, সিরাজগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ প্রমূখ। সভায় সাংগঠনিক অন্যান্য সিদ্ধান্তের পাশাপাশি প্রতি মাসের ১ম শনিবার নিয়মিত মাসিক মিটিং অনুষ্ঠিত হবে সকাল ১০ টায় মর্মে প্রস্তাব পাশ হয়। সেই সাথে আগামী জুলাই মাসে সংগঠনের উন্নয়ন কল্পে নিজস্ব অর্থায়নে বিশেষ প্রজেক্ট বাস্তবায়নের সুপারিশ মঞ্জুর করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com