মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ ।
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ :
মহান স্বাধীনতা দিবস ২০২৫ ইং উপলক্ষে শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগার সাং: বেটখৈর ডাক : চান্দাইকোনা,শেরপুর,বগুড়া এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে ও মো: হাসান উল বান্না এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সাধারণ সম্পাদক মো: আলী হাসান, সিমাবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো: শফিকুল ইসলাম, কবি সাহিত্যিক প্রাবন্ধিক ও ইসলামিক লেখক জনাব সৈয়দ বুলান্দ আখতার,সিমাবাড়ি বয়স্ক সমিতির সভাপতি জনাব সৈয়দ আব্দুল আওয়াল, কবি মো:আবুল কাশেম , কবি মো: সাইদুল ইসলাম,মো: সাইফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠাগারের সদস্য বিন্দ।
উক্ত পাঠাগারের উপদেষ্টা মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ চলনবিল বার্তাকে বলেন আজকের অনুষ্ঠানে বক্তাগণ স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি স্বাধীনতা দিবস ও আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের নিয়োজিত রাখবার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত দেশ সমাজ ও পৃথিবী গড়ার অঙ্গীকার করেন তারা।
সব শেষে তরুণ প্রজন্মের জন্য পাঠ দান এর ভূমিকা শীর্ষক আলোচনা শেষে তরুণ পাঠকদের মাঝে বই বিতরণ করা হয় ।
দোয়া ও মিলাদ এর মাধ্যমে দেশ জাতি ও শহীদ বুদ্ধিজীবী দের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com