তাড়াশে জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Spread the love

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নেতা কর্মীরা তাড়াশ উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে সকালেই উপস্থিত হয়। উপজেলা আমীর খম সাকলাইন সাহেবের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী, অফিস সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক,মোঃ ইউনুছ আলী, অধ্যাপক আবুল বাশার পৌর সভাপতি মোঃ কাওছার হাবিব মাওলানা ফজলুল হক, মাওলানা আঃ বারি, মাওলানা আবুল হাশর ইসাহাক আলী, মাওলানা জহুরুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। তাবা বলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতীর সামনে উপস্থিত করতে হবে। বিগত সময়ে স্বৈরাচারি হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস পালটিয়ে দিয়েছিল। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত অক্ষুন্ন রাখতে ও সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD