জি,এম স্বপ্না :
রোজাদারদের সম্মানে সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মালতিনগর আমতলা চত্বর জামে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ধুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. জহুরুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: নুরুল্লাহ সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর শাইখ ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,ওলামা মাশায়েখ সলঙ্গা থানা শাখার সভাপতি মাও: মহিউদ্দিন তালুকদার,ইসলামী আন্দোলন সলঙ্গা থানা শাখার সহ- সভাপতি মাও: আব্দুল করিম সিরাজী ,মাও: আবু সাইদ আকন্দ,মাও: আবুল হাশেম সরকার, মাও: আয়নুল হক হেলালী,মাও: আবুল কাশেম,মাও: ইব্রাহিম হোসেন,হাফেজ আব্দুল বারী,মাও: সুরুজ্জামান প্রমুখ। এ ছাড়াও উক্ত ইফতার মাহফিলে ধুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও শত শত সম্মানিত রোজাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com