তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

Spread the love

শাহজহান তাড়াশ সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে তাড়াশে মাটি কাটা ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু।নিহতরা হলেন-উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব(২০)ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো বাবু (২০)।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ইতিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকি ও তার সহযোগী বাবু নিহত হন। # শাহজহান তাড়াশ সিরাজগঞ্জঃ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD