শরীফ খন্দকার
ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রমজানের বাজার বিভিন্নভাবে তত্ত্বউপত্তের মাধ্যমে আমরা উপকার ভোগি সিলেক্ট করি এরপরে আমরা তাদের বাসায় গিয়ে রমজানের বাজারটা দিয়ে আসি। ঘরে ঘরে বাজার দিলে এইসব অসহায় হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষগুলিকে আমরা স্বচক্ষে দেখতে পারি ভালোবাসা দিতে পারি ও নিতে পারি এইভাবে আমরা তাড়াশের বিভিন্ন অজ গ্রামে গিয়ে বাজারগুলি তাদের হাতে পৌঁছে দেই যদি আমাদের অনেক কষ্ট হয়। যখন বাজার গুলো তাদের হাতে দেই তখন উভয়ের মনে খুশির ঝলক বয়ে যায়, আত্মতৃপ্তি অনুভূতি হয়।ভিলেজ ভিশন বাংলাদেশ সব সময় চেষ্টা করে দাতার আমানত হকদারের কাছে পৌঁছে দেওয়া। সেই চেষ্টাই আমাদের সকল কার্যক্রমে অব্যাহত থাকে। ভিলেজ ভিশন বাংলাদেশ এর বাস্তবায়ন দেশি-বিদেশি দাতার অনুদানে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রোজার বাজারের মধ্যে আছে চাউল, ডাউল, তেল, পিয়াজ, বেগুন, আলু, শসা, খেজুর, মুড়ি,চিনি, আপেল, কমলা, বেসন, আনারস ও মুরগী। আমরা এযাবৎ ৩০ জনকে রমজানের বাজার দিয়েছি। এমন উপকারভোগি আছে যারা শুধু পানি দিয়ে ইফতারি করে কড়কড়া বাসি ভাত খেয়ে রোজা রাখে যখন এদের কাছে যাই এদের আর্তনাদ বা কেস স্টোরি, রোজা রাখার তথ্য উপাত্ত শুনি নিজের কাছেই কষ্ট লাগে কোথায় আছে এরা আর আমরা সম্পদশালিরা কোথায় আছি। অনেকে আছে পালি ( ভাগ)করে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে রাতে সেহরি খেয়ে আসে। আমাদের সাথে যেসব প্রতিনিধি কাজের সহযোগিতা করছে তারা হলেন। নাজমুল হাসান মেহেদী, সাকিব হাসান, তাইবুর খন্দকার, নুপুর আক্তার, ডাক্তার রাজু, ডাক্তার নাঈম, পি এম রাসেল, মৌসুমী, আব্দুর রহিম,সিয়াম, প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com