বড়াইগ্রাম( নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ই মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেয় প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। এ সময় কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, এই ঘটনার খবর পাওয়া মাত্র রাতেই আমরা অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিনজনকে আটক করেছি। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজ নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে বড়াইগ্রাম থানায় আছে। এই ঘটনায় তার বাবা দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com