আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র প্রতিবন্ধীদের সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ৯টি হুইলচেয়ার, ৫ জোড়া ক্রাচ ও ২০টি ছাগল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচাললক রোখসানা খাতুন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com