কুষ্টিয়াতে টিসিবি পন্য বিতরনে ওজনে কারচুপি

Spread the love

কুষ্টিয়া শহর থেকে মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ 

গতকাল বৃহস্পতিবার ৬ই মার্চ ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া জোয়ার্দার সড়ক থানাপাড়ায় ( পরিমল টাওয়ারের পূর্বপাশ্বের রাস্তা সাবেক এস,এ পরিবহনের গলি )
টিসিবি কতৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান গাড়ীতে ২ লিটার সয়াবিন তেল , মসুর ডাল ২ কেজি , আস্ত ছোলা ১ কেজি , চিনি ১ কেজি এই চার উপাদানের কম্বো প্যাকেজ ৪৫০/- টাকায় বিক্রি হয় ||
আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ পবিত্র রমজানের মধ্যে এই দুর্মূল্যের বাজারে ৪৫০/- টাকায় এই কম্বো প্যাকেজ || এই কার্য্যক্রমে উপচে পড়া নারী-পুরুষের  ভীর , আছরের পরে ও ইফতারের আগে , আমার বাড়ির পিছনে হওয়াই আমিও এই কম্বো প্যাকেজ সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোর চেষ্টা করি । কিন্তু প্রচুর মানুষের ভীর তারপর ইফতারের আগে  || আর তর সইছে না যথারীতি এলাকার ভাই – ভাস্তে দের অনুরোধ করি তারা কতৃপক্ষকে অনুরোধ করলে সম্মান করে কতৃপক্ষ  আমাকে ৪৫০/- টাকায় কম্বো প্যাকেজ একটা ব্যাগে করে দেয়  ( যা আপনারা ছবিতে দেখছেন )  আমিও খুশি হয়ে বাড়ি ঢুকে পরি , ইফতারের আয়োজন করতে করতে ব্যাগ থেকে উপাদান গুলো বের করতেই চোখে চিনির প্যাকেট টা দেখে সন্দেহ হয় || তখন ওজন করার আয়োজন করে তো চোখ চড়কগাছ || চিনি ১ কেজির মধ্যে আমাকে দিয়েছে ৪৬৮ গ্রাম , মসুর ডাল ২ কেজিতে দিয়েছে ১৯১৫ গ্রাম ,  ছোলা নোংরা খোসাতে পরিপূর্ণ (  যা ছবিতে দেখতে পাচ্ছেন ) তারপরও ১ কেজিতে দিয়েছে ৮৯৮ গ্রাম , আর তেল বোতলে ইনটেকই আছে এখন কথা হচ্ছে মানুষের ভীড়ে হুটোপাটার মধ্যে এরকম সাগর চুরির প্রতিবাদ করার কেউ নাই কারন এই সাধারন মানুষের তো বলার কিছু নাই তারা অসহায় , আমি নাহয় একটা প্লাটফর্মে আছি তাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি || অতএব বিনীত নিবেদন করবো যাঁরা টিসিবি’র মনিটরিং এর দায়িত্বে আছেন তাঁরা এই মহতী উদ্যোগকে যাতে এরকম অসৎ উপায় অবলম্বনকারীরা অধিক মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত ও এরকম মহৎ উদ্যোগ কলুষিত না করতে পারে সেদিকে দৃষ্টি দেবেন বলে আমি বা আমরা আশা করি ||
বিঃদ্রঃ- আমার যারা এই প্লাটফর্মের বন্ধুরা আছেন তারা এই তথ্যটা যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সাধারন মানুষ এরকম ক্ষতি থেকে ও অধিক মুনাফা লোভিদের হাত থেকে  বাঁচতে পারে ||
আমার বড় ভাই কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের সাবেক ইমাম এর দেয়া তথ্য অনুযায়ী লিখিত ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD