গুরুদাসপুরে ধর্ষণকারী শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের জামিন বাতিল চেয়ে দ্রæত রায় প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। ফিরোজ বাহিনী কর্তৃক মারপিট, হামলা, হুমকিসহ নানা অপতৎপরতার প্রতিবাদে বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মামুদপুর গ্রামের প্রধান সড়কে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ওই দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিত ছাত্রীর বাবা সাইফুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুর রশিদ, কছিম উদ্দিন প্রমুখ। তারা বলেন, গত ২০২২ সালের ১ অক্টোবর সকালে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পর ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ। ওই ঘটনায় ছাত্রীর মা ফিরোজের বিরুদ্ধে ওই রাতেই গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে তিনি গ্রেপ্তার হন। ফিরোজ জামিনে এসে বাদীর পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আবার হয়রানী করতে ফিরোজ আহম্মেদ তাদের বিরুদ্ধে পাল্টা মামলাও করেছেন। ফিরোজ আহম্মেদ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ অস্বীকার করে ফিরোজ বলেন, “নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর দোসর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম। আইয়ুবের কুপরামর্শেই সাইফুল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। ইতিমধ্যে ধর্ষণের অভিযোগটি বিজ্ঞ আদালতে খারিজ হয়ে গেছে।”#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD