তাড়াশে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

Spread the love
আরিফুল ইসলাম, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে দিনভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে উপজেলার তিন ইউনিয়নের চলমান ছয়টি ভেকুর (মাটি খনন যন্ত্র) ব্যাটারি জব্দ করা হয়।আজ শক্রবার  (২৮ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা আনসার বাহিনী নিয়ে এ অভিযানে বের হোন। ১১টায় শুরু হয়ে ১টা পযর্ন্ত চলে অভিযান।
উপজেলার খালকুলা, নওগাঁ, মহিষলুটি, দেবীপুরসহ বিভিন্ন স্থানে অভিযানে ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও চলমান ছয়টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD