তাড়াশে অবৈধভাবে পুকুর খনন” একজনের ১ বছরের কারাদণ্ড

Spread the love
আরিফুল ইসলাম, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  বিকালের দিকে  উপজেলা নির্বাহী অফিসার সুইিচং মং মারমা  ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভানিকাতরা গ্রামের মো মফিজ খানের ছেলে মো মিঠু খান (২০)। আদালত সূত্র জানায়, সরকারি অনুমতি ছাড়াই কয়েক দিন ধরে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন। এ সময় থানা উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানান, আজ বিকালের দিকে পৌর শহরের কাউরাইল গ্রামে  তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার কাজ চলমান ছিলো। পরে অভিযান পরিচালনা করে একজন ভেকুর ড্রাইভারকে আটক করে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরো এই অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD