আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশের বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন কুমারের বাসার গ্রিল কেটে স্বর্ণ-টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ পৌর শহরের গ্রামীন টাওয়ারের উত্তর পার্শ্বে ওই শিক্ষকের ভাড়া বাসায় চুরির এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিক্ষক রতন কুমার সরকার জানান, আমি পরিবারসহ তাড়াশে ভাড়া বাসায় থাকি। আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় শুক্রবার সকালে পরিবারের সবাই নাটোরে গিয়েছিলাম ঘরে তালা লাগিয়ে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়িতে এসে দেখি ঘরের জানালা ভাঙ্গা, গ্রিল কাটা এবং ঘরের আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তীতে দেখি আলমারিতে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও ৬ ভরি ২ আনা স্বর্ণাঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে করে নিয়ে গেছে চোরের দল।
এবিষয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে তাড়াশ থানার (ওসি) তদন্ত নাজমুল বলেন, শিক্ষকের বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com