আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তায় চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই হয়েছে।মোটর সাইকেল চালক নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির রাস্তার মধ্যে মোটর সাইকেল চালকের গতিরোধ করে ছিনতাইকারীরা মাথায় পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে মোটর সাইকেলটি নিয়ে যায়।এতে মোটর সাইকেল চালক মারাত্মক আহত হন। আহত ইমরানকে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাই হওয়া মোটরসাইকেল হিরো হাঙ্গ। যার রেজিঃ নং ঢাকা মেট্রো ল- ৬৩-৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে। আহত চালককে তাড়াশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com