তাড়াশে সাংবাদিকদের লাঞ্ছিত, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ 

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশের সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করায় মাধাইনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছেলিম আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন দৈনিক আলোকিত সকাল” পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি শরিফ আহমেদ।
লিখিত অভিযোগ শরিফ আহমেদ জানান, গতকাল রবিবার বিকালে মাধাইনগর ইউনিয় ভূমি অফিসের পার্শ্বে ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে জানতে পেরে সহকর্মী “দৈনিক ঢাকা প্রতিদিন” পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জার সাথে নিউজ সংগ্রহ করতে যাই। পুকুর খনন বিষয়ে সাক্ষাৎকার নিতে অফিসের দ্বায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ সেলিম আহম্মেদ এর নিকট যাই। মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে এমন বিষয়ে প্রশ্ন করা হলে আমাদের সাথে অশালীন আচরণ শুরু করেন। তার অশালীন আচরনের  “দৈনিক ঢাকা প্রতিদিন” পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি জনাব সাব্বির মির্জা ভিডিও ধারণ করতে থাকলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রচন্ড রেগে গিয়ে আমাদের সাথে আরও খারাপ ব্যবহার করতে থাকেন এবং আমাদের গায়ে হাত দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে নাকের ডগায় মোঃ সেলিম আহম্মেদ ফসলী জমিতে পুকুর খননের মৌখিক অনুমতি প্রদান করেছে। যার কারনে সাংবাদিক সহ যে কেউ পুকুর খননের কথা বললেই সবাইকে হুমকি ধামকি সহ অশালীন আচরণ করেণ এবং বলেন যে, পুকুর খননের কথা আমাকে না বলে ইউএনও কে বলেন। সেলিম আহম্মেদের দুর্নীতি ও অসাদাচরনের বিরুদ্ধে আইনগত বিচার চাই।এবিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছেলিম আহমেদ বলেন, সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করিনি। তবে সাক্ষাৎ নিতে চাইলে বলা হয়েছে ইউএনও মহোদয়ের অনুমতি দরকার। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন,আমি রাজশাহীতে মিটিং আছি এ বিষয়ে পরে কথা বলবো বলে তিনি ফোন কেটে দেয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD