আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে পানিতে ডুবে বায়জিদ হোসেন নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কুনিপুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু বায়জিদ কাস্তা গ্রামের সিদ্দিক হোসেনর ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে শিশু বায়জিদ হোসেন খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে তাকে তাড়াশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com