শরীফ খন্দকার :
হত দরিদ্রদের খেতে চাওয়া মনের আশা পূরণ করলেন ভিলেজ ভিশন বাংলাদেশ। অর্থায়নে পাশে আছে ইনিশিয়েটিভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন আমজনতার হোটেল।আপনার মনে বা আত্মায় কি কি খেতে চায় বলেন আমরা আপনাদের সেই চাহিদা পূরণ করব ইনশাল্লাহ। ওনারা বলতে চায় না তবুও তাদের কাছে অনেক অনুনয় বিনয় করে জিজ্ঞেস করাতে বলে যে আপনারা যা দিবেন তাই খাব তখন আমরা বলি যে না আপনার কি চাহিদা কি কি খেতে মন চায়। সেটা বলেন তখন বলল যে তাহলে গরুর গোশত আর পোলাও দেন আমরা বললাম আর কি খেতে চান? উনি বলেন আপনাদের ইচ্ছা কতজনেই তো এভাবে বলে কিন্তু কেউ তো দেয় না। পরে উনাদের সঙ্গে আলোচনা করে আমরা গরুর গোশত, পোলাও, ডিম ভুনা, বেগুন চপ, দই, পান সুপারির আয়োজনের সিদ্ধান্ত হয়। উনাদেরকে বাজারে নিয়ে আসি উনারাই বাজার করেন উনারাই এলাকার গরিব মানুষদেরকে দাওয়াত করে নিজেরাই রান্না করে এক বৈঠকে খাওয়ার আয়োজন করেন। আমাদের আয়জনে খুশি আর আনন্দে আত্মহারা হয়ে যায় সবাই। দিল থেকে দোয়া করেন। বলেন আমরা ভাবতেই পারি নাই আপনারা এরকম আয়োজন করবেন আলহামদুলিল্লাহ। আনন্দঘন পরিবেশে লালুয়া মাঝিরা পশ্চিম পাড়া তাড়াশ সিরাজগঞ্জ আইউব আলীর বাড়িতে পারিবারিক আয়োজন করা হয় এতে মেহমানসহ মোট ৩৫ জনের আপ্যায়ন করা হয়। পাশে আছি ইনিশিয়েটিভ এর প্রতিনিধি রাজিব আহমেদ ও আলমগীর উপস্থিত ছিলেন সাথে শরীফ খন্দকার পরিচালক ভিলেজ ভিশন বাংলাদেশ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com