চাটমোহরে ব্যাডমিন্টন কোটের ইনডোর নির্মাণকাজ উদ্বোধন 

Spread the love
চাটমোহর প্রতিনিধি: অবশেষে শুরু হলো পাবনার চাটমোহরের ক্রীড়া প্রেমীদের বহু আকাঙ্ক্ষিত ব্যাডমিন্টন কোটের ইনডোর নির্মাণকাজ। শুক্রবার সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লায় নতুন বাজার খেয়াঘাট জামে মসজিদের পশ্চিম পাশে নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
 বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, বিশিষ্ট চক্ষু চিকিৎসক আব্দুল জলিল, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাইদ উল ইসলাম কাফি, চাটমোহর পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন,
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম সরকার, রবিউল ইসলাম রবি, সাবেক পৌর কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, সাংবাদিক শাহীন রহমান, বাংলাদেশ চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুস সোয়াদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও চাটমোহর স্পোর্টস একাডেমীর আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল।
পরে মাটিতে কোদালের কোপ দিয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন অতিথিরা। শেষে নির্মাণকাজের সাফল্য কামনায় দোয়া করা হয়। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত অর্থায়নে এই ইনডোর নির্মাণ করা হচ্ছে 
উল্লেখ্য, এই ব্যাডমিন্টন কোটের ইনডোর নির্মাণকাজ শেষ হলে এলাকার যুব ও তরুণ সমাজ ব্যাডমিন্টন খেলায় অপার সুযোগ পাবে। অনুশীলন করে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারবে। কারণে চাটমোহর থেকেই গড়ে উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুস সোয়াদ। এছাড়া চাটমোহরে প্রতিবছর আয়োজন করা হয় জাতীয়মানের ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অংশ নেয় দেশ-বিদেশের খেলোয়াড়। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD