গুরুদাসপুরে ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারন করে প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গুরুদাসপুর থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া প্রতারক চক্রের সদস্যরা হলেন, পৌরসভার নারায়নপুর ব্রীজঘাট এলাকার আদল আলীর ছেলে রাসেল আলী (২৪), খোয়ারপাড়া মহল্লার মুনসুর মোল্লা’র ছেলে রাসেল মোল্লা, চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার মৃত-তাহের প্রামানিকের ছেলে সজল হাসান (২৩) ও একই মহল্লার লিটন প্রামানিকের স্ত্রী শিউলি বেগম (৩৩)। এর আগে উপজেলার নাজিরপুর এলাকা থেকে নাজিরপুর বাজার পাড়া মহল্লার মসলেম আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন (৪৩), নারায়নপুর গ্রামের মজিবর ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২), আবু বক্করের ছেলে সাবিদুল ইসলাম (৪০) ও মজিবর শেখের ছেলে মিঠুন (২৫) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে প্রতারক চক্রের অন্যতম চার সদস্য শিউলি বেগম,রাসেল আলী,সজল হাসান ও রাসেল মোল্লা’র বিরুদ্ধে গুরুদাসপুর থানা পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত শিউলিকে ২ দিনের ও বাকি আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা পুলিশের রিমান্ডে রয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন,‘প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ চক্রের ৮ সদস্যকে পৃথক দিনে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের নারী সদস্য শিউলি বেগম প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তার তথ্য মতে বিভিন্ন স্থানের প্রায় ২৫-২৭ জন ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে এই টাকা হাতিয়ে ছিলেন। তাছাড়াও বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করায় এখন চক্রের চার সদস্য রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে আরো বিস্তারিত তথ্য জানা যাবে এবং চক্রের সদস্যদের দ্রæত গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।’

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD