গুরুদাসপুরে হেফাজতে ইসলামের কমিটি গঠন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নতুন কমিটি গঠনের মাধ্যমে গুরুদাসপুরে অনুষ্ঠানিক ভাবে হেফাজতে ইসলামের সাংগঠনিক যাত্রা শুরু হলো। সোমবার (২৭জানুয়ারি) গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় আশরাফুল উলুম মাদ্রাসায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আলমগীর হোসেন।
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নাটোর জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মাদানী। এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাজ্জাজ নাঈম বক্তব্য দেন।
অধিবেশন শেষে মাওলানা আব্দুল আহাদ সভাপতি, মাওলানা এনামুল হক সাধারণ সম্পাদক ও মাওলানা আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD