তাড়াশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে রূপালী ব্যাংকের সহায়তায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন এর আয়োজনে শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে ৩০০ কম্বল বিতরণ করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক সিরাজগঞ্জ জেলা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার আবু ইউসুফ মোহাম্মদ কারিমুল হাসান, উপজেলা মৎসা কর্মকর্তা মসগুল আজাদ, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজ্জাক রাজু, উপ-পরিচালক রোখসানা খাতুন, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD