সিংড়ায় হেফাজতে ইসলামের সভাপতি, সম্পাদক নির্বাচিত 

Spread the love
মোঃ এমরান আলী রানা, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিংড়া হামিদিয়া মাদ্রাসায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উপস্থিত  সকলের মধ্য থেকে হাত উত্তোলন পূর্ব সমর্থনের মাধ্যমে  মুফতি মাসুম বিল্লাহকে সভাপতি ও মুফতি জাকারিয়া মাসউদকে সাধারণ সম্পাদক করে সিংড়া উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া হাফেজ আবু বকরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হুজায়ফাকে প্রচার সম্পাদক, হাফেজ মিজানুর রহমানকে সহকারী প্রচার সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুজাজ্জাজ নাইম, অর্থ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোঃ হোসাইন আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ আব্দুল মমিন প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD