অভিজ্ঞতা 

Spread the love
           অভিজ্ঞতা 
কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন 
কন্যা জন্ম নেয়াই কি অভিশাপ 
বরের হাতে তুলে দিতে কেন 
গুনতে হবে এত সম্পাদ
   পণপ্রথা  সমাজের বড়ো অভিশাপ 
        উপড়ে ফেলে দাও মানব সমাজ,
     করো প্রতিষ্ঠা সত্য, ন্যায়ের আবাদ।
         সৃষ্টিকর্তার মহান সৃষ্টি নারী, 
     নারী জাতী যে মহিয়সী, গরীয়সী।
 নারী যে সম্মানীতা,গুনাম্মিতা
     নারী মোদের জীবন সঙ্গিনী,     
হইলেই কি শেষ তার                                                                                           
      নয় তাঁরা কেবল ভোগের বস্তূ-
   কেনো তাঁরা হইবে বিক্রি পণ্য দ্রব্যের মত?
      হে তরুণ,নৌজোয়ান-উপড়ে দাও
রুখো পণপ্রথার, করো রক্ষা নারী সমাজ।
   শপথ করো নেবোনা পণ,দেবোনা পণ 
   বিবেক করো জাগ্রত,রক্ষা করো মনুষত্ব।
 নারী মোদের দেখিয়াছে এ জগতের আলো,  
    কেনো তাদের সম্মান পণপ্রথার নামে লুন্ঠিত?
     পণপ্রথার লাগি চলিছে কত বধূ নির্যাতন,
           হারিয়েছে মূল্যবান জীবন-যৌবন।
         হে যুবক কেন করিবেনা প্রতিবাদ?
     গড়িবে কিরুপে আদৰ্শ, নীতিবান সমাজ?  
  করো শপথ মোরা অবসান ঘটাবো পণপ্রথার
         রক্ষা করো অসহায় নারী সমাজ।
 করো প্রতিবাদ কলমের দ্বারা,তুমি যে মানবপ্রেমী,সেটাকি বুঝনা হে তরুন
   হও তুমি আদর্শবান, তুমি যে বিবেকবান 
তুমি যে দেশ প্রেমী
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD