তাড়াশে অসহায় ২ শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ

Spread the love
আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানার পরিবারের উদ্দ্যেগে ২ শতাধিক গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  
সোমবার দুপুরে উপজেলার সোলাপাড়া গ্রামে তার নিজ বাসভবনে শীতবস্ত্র বিতরণ করেন 
মেজর ডাঃ মোঃ আয়নুল হক রানার পিতা সমাজসেবক মোঃ আয়ুব আলী। এ সময় তার পরিবারের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এসময় শীতবস্ত্র পেয়ে হতদরিদ্র গরীব দুঃখী অসহায় মানুষেরা সন্তুষ্ট প্রকাশ করেন। এমন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD