ঝরা প্রান

Spread the love

               ঝরা প্রান
কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন

ঝরা প্রান বলেইতো তুমি
আজও বেচে আছো
আমার প্রানে যাবে জাগরনে
শক্ত পাথরে ঘেরা মরুভূমি।
পাথরে ও অনুভব করা যায় প্রাণ,
যদি অনুভব করা যায় ঘ্রাণ ।
নীলাভ আকাশ চুম্বি পর্বত,
উচো  করে শির উদ্ধত।
কঠিন পাষাণ পরে কত তরু রাজি,
ধরে থাকো তীব্র প্রাণের সাজি।
পাথরেও আছে অনুপম অনুভূতি,
চেতনার বিলসিত অঙ্গনে ধরা দেয় প্রকৃতি ।
কত শত বন্য প্রাণ করে অধিষ্ঠান,
ওটাই তাদের স্থায়ী, অস্থায়ী বাসস্থান ।
পর্বতের পাথর মৌন তাপস ,
করে নি কভু সৃষ্টি সত্ত্বার সঙ্গে আপস।
পাথরেও আছে প্রাণ ,
যদি নিতে পার তার আঘ্রাণ ।
পাথরে রূপের মাঝে অরূপতা,
গেয়ে যায় হৃদয়ের কথকতা।
সভ্যতার ভাঙ্গা গড়ার সাক্ষী ,
জানতে পারে  কিন্তু কাক পক্ষী।
রাজচ্ছত্র ভেঙে পড়ে ,
আবার নতুন করে গড়ে ।
অনাদি কালের ভাবে ভোলা নাথ,
দিয়ে যায় কত যে সাথ।
ধূলি ধূসরিত লুন্ঠিত পতাকা,
কত কিছু তাতে থাকে আঁকা ।
তবু জীবন নদী এগিয়ে চলে,
বাঁক নেয় সে প্রতি পলে ।
আসে জীবন, মৃত্যুর সন্ধিক্ষণ,
মৃত্যুকে বলি তখন দাঁড়াও খানিকক্ষণ ।
পাথরেও আছে প্রাণ ,
খুজে কর গভীর সন্ধান।
যদি করতে পারো তার গুনগান
তবে হবে ধন্য জীবন তোমার

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD