তাড়াশে পুকুর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Spread the love
মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক পুকুর বব্যসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির মালিকে হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি ) আনুমানিক রাত ১২ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের করণঘোশ গ্রামের পুকুর ব্যবসীক মো. সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে বিল্ডিং বাড়ির ওয়াল করা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০থেকে ১২ জন ডাকাত দল । ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে সাইফুল ইসলামকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা ইস্টিলের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে চার ভরি ওজনের স্বর্ণের জিনিস ও নগত চার লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
বধুবার (৮ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসলাম হোসেন বলেন, খবর পেয়ে রাতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে এখনো কোনো থানায় মামলা হয়নি।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD