আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে 

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের শিক্ষা নীতিমালা, দেশের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের মামুন হলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
তিনি আরো জানান, উল্লাপাড়ায় শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, বড়হর স্কুল এন্ড কলেজ তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই প্রতিষ্ঠান গুলোতে আওয়ামী লীগের অশিক্ষিত নেতাকর্মীরা কমিটিতে থেকে শিক্ষার্থীদের ভর্তি বাণিজ্য, শিক্ষক নিয়োগ বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বাণিজ্য, সর্ব ক্ষেত্রে অর্থের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছে। এতে করে শিক্ষা ব্যবস্থা সম্পুর্ণ ধ্বংস করা হয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থা কে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। 
আওয়ামী লীগ সরকারের যে শিক্ষা নীতিমালা রয়েছে এটা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এই শিক্ষা নীতিমালা কে অন্তর্বর্তী সরকারের কাছে তিনি সংস্কারের দাবি জানিয়েছেন। এম আকবর আলী বলেন, তিনি যদি আবারও এমপি হতে পারেন সরকারি আকবর আলী কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন এবং কারিগরি ও নার্সিং ইনস্টিটিউড প্রতিষ্ঠিত করবেন । 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সাবেক এমপির দোসর কাজী এহসানুল হক সন্টু, সাবেক এমপির পিএস মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান বিগত সময়ে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক রকিবুল ইসলামের সাথে যোগাসাজসে ৪ টি ব্যাংক এর মাধ্যমে ১০ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এই অর্থ লুটপাট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী, সাবেক পৌর মেয়র বেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হেলাল সরকার, সমাজ সেবক জাহিদ হোসেন সহ আরো অনেকে
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD