নিষ্প্রভ মসজিদ উজ্জল গীর্জা
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ ।
নামায শেষ মসজিদ বন্ধ। লাইট, ফ্যান, ফ্রি এস্পেস , একটি মহল্লার বসবাসকারী বাসিন্দা, নির্ধারিত উস্তায বা ইমাম সবই আছে। আছে কমিটি যারা টাইলস, এসি লাগানোর উন্নয়নে ব্যস্ত। এতকিছু সর্বস্ব অবকাঠামো পড়ে থাকে উজাড় হয়ে। এ মহল্লার বাসিন্দাদের সন্তানদের অনেকে কালিমা জানে না। এদের অনেকেই বাতিল মতাদর্শে বিশ্বাসী, যাদের বিরুদ্ধে আমরা রাজপথে মিছিল করি, গড়ম করি ফাসি চাই। আহা কেন তাদের মহল্লার মসজিদ বন্ধ।
,
দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ এর গুচ্ছগ্রামের পাশে জঙ্গলের অভ্যন্তরে গড়ে উঠেছে বহুতল বিল্ডিং আমাদের মসজিদ যখন বন্ধ এদের দরজা তখন খোলা। আদিবাসী, অসহায়, অসচেতন মুসলিমদের সন্তানরা পাচ্ছে চকলেট, খিচুড়ি আনন্দ বিনোদন। এমন বাচ্চা মসজিদে এসে মুরুব্বিদের ধমক খেয়ে বিদায় নিচ্ছে চির জীবনের মত করে। আহা মসজিদ আহা মুরুব্বিগণ।
,
হুজুরদের হাতে পায়ে ধরে মক্তবের শিক্ষকতার জন্য রাজি করানো সম্ভব হয় না। মক্তবের শিক্ষকতা? এত নিচু মানের কাজ কেন করবে এমন প্রশ্ন অনেক উলামার অন্তরে। বলতে শুনা যায় ‘প্রথম বছরেই হাদীসের কিতাবের’ খেদমত আল্লাহ মিলাই দিছে। মক্তবের শিক্ষকের আত্ম সংকটে সামজিক হেয় হওয়া কুরআনের অবমাননার প্রকাশ্য সিনারী।
,
শামছুল হক ফরিদপুরি রহ, লিখেছিলেন জীবন্ত মসজিদ। বড়রা আগামির চিত্র আঁকতেন, আমরা পড়তেও পারি না। আহা সদরসাব হুজুর, আপনার কবর নূরে পরিণত হোক। আপনি পায়ে হেটে জঙ্গলে মক্তব করেছিলেন, সেখানে নিজে গিয়েছেন এখন গাড়ি চলে আপনার সন্তানরা সেখানে যায়না ‘দূরত্বের’কারণে। আপনি হয়তো জান্নাতের মেহমান হয়ে ওখান থেকে ধিক্কার দিচ্ছেন। আমি ক্ষমা চাই আপনার বদ দোয়া থেকে।
,
খানজাহান এসেছিল নৌকা আর পানির জাহাজে। জঙ্গল করেছিল জ্যোতির্ময়। তার সন্তানেরা বিমানের যামানায় বলে যশোর অনেক দূর! ধিক্কার নিজেকে, আমাকে এ দূরত্ব কে শেখালো? আমার মাথায় কে দিল এর ম্যাপ? তারা দূরকে কাছে বানালো আমরা কাছেকে দূর বানালাম কোন দীক্ষায়? কোন প্রতিষ্ঠান আমাকে এ স্বার্থপরের ছকে গড়ে তুলল? আপনি বলুন আমি আগুন জ্বালায় দেব সে স্বর্থের পেটে।
,
মসজিদগুলো প্রজ্জোল হোক নিষ্প্রভ হোক জুলুমের কারাগার।
সময়ের আঁধার ভেঙে জ্বলে উঠুক হৃদয়ে হৃদয়ে তারকার সমাহার।
শীত বস্ত্র বিতরণ শেষে দিনাজপুর সফর শেষে বাসায় ফিরতে গিয়ে আমি দেখছি ও অবাক হয়ে গেছি ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং হেফাজত করুন আমীন ।
লেখক তরুণ আলোচক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com