নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম দক্ষিণপাড়া দারুণ সুন্নাহ একাডেমি ও কওমী মাদ্রাসার শিক্ষক,ম্যানেজিং কমিটি,গ্রামবাসী ও ছাত্র ছাত্রীরা।মহান বিজয় দিবস উপলক্ষে থালতা মাঝগ্রাম দক্ষিণপাড়া দারুল সুন্নাহ একাডেমি ও কওমী মাদ্রাসার স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
তিনি বলেন; মহান বিজয় দিবস আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।মহান বিজয় দিবস এই দিনটি পেয়ে আমরা খুবই গর্বিত ও খুবই ভাগ্যবান বাংলাদেশের মানুষ।লাখো শহীদের রক্তের বিনিময়ে ও লাখো মায়ের কোল খালি করে এবং লাখো ভাই-বোনদের রক্তের বিনিময়ে আমরা মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পেয়েছি।১৯৭১ সালে দৈর্ঘ্য ৯ মাস যুদ্ধের পর মহান বিজয় দিবস আমরা পেয়েছি।তিনি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
সেই সময় উপস্থিত ছিলেন,থালতা মাঝগ্রাম দারুল সুন্নাহ একাডেমী ও কওমী মাদ্রাসার সভাপতি মুফতী শাহাদাত হোসেন,মাদ্রাসার পরিচালক মাওলানা মামুনুর রশিদ জমিরী,মুহতামিম মুফতি নুরুল ইসলাম নাটোরী এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থী সহ গ্রামবাসী প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com