ফারুক আহমেদ: সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রী কলেজ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সমন্ময়ে গঠিত “খিদমাতুল কুরআন” কমিটির যৌথ উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২দিন ব্যাপী ৯ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মসজিদের উদ্যোগে ১ম দিন গত রবিবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২ টা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে সলঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মির্জা মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় স্থায়ী কমিটি সাবেক সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। এই সময় উপস্থিত থেকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাও: এম. হাসিবুর রহমান সিলেট,মাও: আব্দুল গফুর, মাও: আনিসুর রহমান আল হাদী।
২য় দিন সোমবার বাদ যোহর প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপপরিচালক মুহাম্মদ শাহ জামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত,সিনেট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন। এই সময় বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, মানারাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের উন্নতম সদস্য এবং ঢাকা বাদশা ফয়সাল জামে মসজিদের সম্মানিত পেস ইমাম ড. আলহাজ্ব শায়েখ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে যারা আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মান আমীর অধ্যক্ষ মোঃ শাহীনূর আলম, রায়গঞ্জ উপজেলার সা্েবেক উপজেলা চেয়ারম্যান এ,বিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা শাখার সম্মানিত আমীর হোসাইন, সেক্রেটারী রাশিদুল ইসলাম শহিদ, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লাসহ প্রমখ। এই সময় উপস্থিত থেকে কুরআন ও হাদীস থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,মুফাসসিরে কোরআন ইসলামীক স্কলার আল্লামা ড.সাদিকুর রহমান আল আযহারী ঢাকা, মাও: রাকিবুল ইসলাম, মাও: তাজউদ্দিন ফিরোজী সহ অন্যান্য ওলামায়েকেরামগণ।পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com