তাড়াশে দোবিলা কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা

Spread the love

সাব্বির আহম্মেদ. সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি, বরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের হলরুমে ওই মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান পরিচালনা পর্ষদের সভাপতি স.ম আফছার আলী সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়ে পরিচয় করিয়ে দেন। পরে অধ্যক্ষ লুৎফর রহমানের সভপতিত্তে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহররম আলীর সঞ্চালনায় ওই মত বিনিময় সভা বক্তব্য রাখেন, দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি ও তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফছার আলী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, আজম আলী, মাগুড়াবিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যাান আব্দুল জব্বার, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদৎ হোসেন, প্রদর্শক গোলাম কিবরিয়া উজ্জল, কলেজের ¯œাতক প্রথম বর্ষের শিক্ষার্থী হৃদয় বাবু প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD