তাড়াশে প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন

Spread the love
সাব্বির আহম্মেদ:  সিরাজগঞ্জের তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের বাঁশ বাজার খেলার মাঠে তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ওই প্রিমিয়ার লীগ ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফছার আলী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা মৎস্য জীবি দলের আহবায়ক নায়েব আলী, সদস্য সচিব আব্দুর রহমান, তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের পরিচালক রাশিদুল ইসলাম, সভাপতি ইমরান হাসান আলভীসহ ক্লাবের সকল সদস্য। 
এ সময় প্রধান অতিথি স.ম. আফছার আলী নিজ হাতে ব্যাট করে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করে বলেন, খেলা তরুণ ও যুব সম্প্রদায়কে নানা অন্যায় কাজ থেকে বিরত রাখ। এ ধরনের আেয়াজনের জন্য তাড়াশ পৌর ক্রিকেট ক্লাবের সকল সদস্যকে সাধুবাদ জানাই। 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD