নন্দীগ্রামে নাশকতা মামলায় একজন গ্রেপ্তার 

Spread the love
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় মোস্তাফিজুর রহমান (৩৮) নামে একজন গ্রেপ্তার হয়েছে। 
সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। শনিবার রাতে নন্দীগ্রাম থানার এসআই রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ ও হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। 
থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, নন্দীগ্রাম থানার মামলা নং ০৭ (০৯) ২০২৪ এর এজাহার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD