সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তড়াশে ছাত্র-জনতার গনঅদ্ভুত্থানে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়াজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। উক্ত সভায় ঢাকাতে আহত তাড়াশের চার কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়। ওই চার কৃতি সন্তান হলেন আহত জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, জাকারিয়া হোসেন ও হাসিবুর রহমান। উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, বাংলাদেশ জামাতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাজাহান আলী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাড়াশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্রাহ আল মামুন. ছাত্র প্রতিনিধি নিরব,সাব্বির প্রমুখ। এ সময় বক্তাগণ ছাত্র-জনতার গনঅদ্ভুত্থানে আহতদের প্রতি কৃতজ্ঞতা এবং শহীদদের অবদানের কথা বিশেষ ভাবে স্মরণ করেন।
উল্লেখ্য আলোচনা শেষে গনঅদ্ভুত্থানে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোওয়া করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com