সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা

Spread the love

শাহ আলম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুল কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই /২৪, গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মৃতিচারণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ২৫/১১/২০২৪,সোমবার  সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য  প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অচিন্ত্য কুমার, জিয়াসমিন খাতুন, সুলতানা পারভীন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, শামীম হোসেন, নাজমা খাতুন, শিউলি খাতুন, পূর্ণিমা খাতুন, তাহমিনা খাতুন, কাউসার খান, হাবিবুল ইসলাম,  রজব আলী, সালেহ আহমেদ, সৌরভ সহ অত্র স্কুলের  ছাত্র-ছাত্রী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার  আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হয়, সবশেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD