শাহ আলম: সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ন্যায় এবারও ক্লাস পার্টি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩/১১/২০২৪.শনিবার জমকালো আনন্দের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের নিজস্ব অর্থায়নে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি শ্রেণী কক্ষের রুম, নানা রং বেরঙ্গের বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছিল ছাত্র-ছাত্রীরা। সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ নতুন পোশাকে সেজেছিল এবং আনন্দ উল্লাসে মাতিয়ে ছিল ক্যাম্পাস। তাদের এই আনন্দ উল্লাসে মনে হয়েছিল আজকে যেন ঈদের দিন অথবা পহেলা বৈশাখের আনন্দ। তাদের এই আনন্দের মধ্যমণি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গণপতি রায়। আরো উপস্থিত ছিলেন নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা,),বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার,
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মিলন মেলা অনুষ্ঠিত
সহকারী কমিশনার বৃন্দ, ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহান নিশা, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও অভিভাবক বৃন্দ। প্রধান অতিথি প্রতিটি শ্রেণিকক্ষের সাজানো গোছানো বর্ণিল সাজে সজ্জিত রুমে প্রবেশ করেন এবং ছোট্ট সোনামণিদের সাথে কুশল বিনিময় করে নিজ হাতে কেক কেটে ছাত্র /ছাত্রীদের খাইয়ে দেন।
পরে ছাত্র /ছাত্রীগণ সাউন্ড সিস্টেমের গানের তালে তালে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com